জাওয়াদ একাডেমির লক্ষ্য, ভিশন ও আমাদের শিক্ষকমণ্ডলী
বাংলাভাষী মুসলিমদের জন্য কুরআন ও সুন্নাহর আলোকে উচ্চমানের ইসলামি শিক্ষা সহজলভ্য করা। আমরা বিশ্বাস করি জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের জন্য ফরজ এবং এই জ্ঞান হওয়া উচিত সঠিক, নির্ভরযোগ্য ও প্রামাণিক।
জাওয়াদ একাডেমিকে বাংলাদেশ ও বহির্বিশ্বের বাংলাভাষী মুসলিমদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন ইসলামি শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা। কুরআন, হাদিস, আরবি ভাষা, আকিদা, ফিকহ, সিরাত, ইতিহাস সহ অন্যান্য উপকারী জ্ঞান সর্বসাধারণের জন্য সহজলভ্য করে তোলা।



