কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। তাই কুরআন, হাদীস এবং ইসলামী জ্ঞান গভীরভাবে বুঝতে আরবি ভাষা শেখার বিকল্প নেই। কিন্তু অধিকাংশ মানুষ কেবল কুরআন তিলাওয়াত করতে পারলেও এর ভাষা ও ব্যাকরণ সম্পর্কে সুসংগঠিত ধারণা অর্জনের সুযোগ পান না। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে আরবি ভাষার মৌলিক ব্যাকরণ (নাহু), শব্দগঠন (সরফ), বাক্য বিশ্লেষণ ও ক্রিয়াপদের বিভিন্ন রূপ সহজভাবে আয়ত্ত করতে পারেন — কুরআনিক আরবির উদাহরণ, ব্যবহারিক অনুশীলন ও ধাপে ধাপে ব্যাখ্যার মাধ্যমে।