মানুষ হিসেবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো—আমরা মুসলমান। আর একজন মুসলমানের জীবনের প্রতিটি কাজ, চিন্তা ও আচরণ ইসলামের নির্দেশনার আলোকে পরিচালিত হওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো, আমাদের অনেকেই দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না। ফলে অনেক সময় অজান্তেই ভুল করি, কিংবা ইসলামের বিধান সম্পর্কে বিভ্রান্তিতে পড়ে যাই। এই প্রয়োজনীয়তা অনুভব করেই জাওয়াদ একাডেমির ‘ফরজ ইলম কোর্স’। এই কোর্সের মূল লক্ষ্য হলো—প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য সেই জ্ঞানগুলো সহজ, সংক্ষিপ্ত ও সুসংগঠিতভাবে শেখানো, যেগুলো জানা এবং অনুসরণ করা তার জন্য ফরজ।